গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে বি'দ্যু'ৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে বি'দ্যু'ৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু

গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাহিদ আলী (১৯) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে বি'দ্যু'ৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু
ছবি: সংগৃহীত

নিহত মুজাহিদ আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ছদর আলীর বাড়িতে। তিনি এক সপ্তাহ আগে গোপালগঞ্জে এসে কাজ শুরু করেছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি মির মো. সাজেদুর রহমান) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মুজাহিদ সোমবার নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কার্নিশে বাঁশ সরানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে জড়িয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
অন্য শ্রমিকরা দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক আফতাব জিলানী বলেন, “শ্রমিককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”

ভবনটির মালিক ও চিকিৎসক ঊর্মি হক জানান, “শ্রমিকরা আমার নির্মাণাধীন ভবনে কাজ করছিল। আমি তখন চেম্বারে রোগী দেখছিলাম। কীভাবে সে বিদ্যুৎস্পৃষ্ট হলো, সেটি আমি জানি না।”

বাংলাদেশে প্রতি বছর অসংখ্য শ্রমিক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বা ভবন থেকে পড়ে প্রাণ হারান। শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কঠোর আইন প্রয়োগ ও তদারকির দাবি জানিয়ে আসছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Bezirksnachrichten খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 51 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Bezirksnachrichten ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 35 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Bezirksnachrichten ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 40 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Bezirksnachrichten সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 38 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 71 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 38 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 66 Views