গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে বি'দ্যু'ৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে বি'দ্যু'ৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু

গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাহিদ আলী (১৯) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে বি'দ্যু'ৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু
ছবি: সংগৃহীত

নিহত মুজাহিদ আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ছদর আলীর বাড়িতে। তিনি এক সপ্তাহ আগে গোপালগঞ্জে এসে কাজ শুরু করেছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি মির মো. সাজেদুর রহমান) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মুজাহিদ সোমবার নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কার্নিশে বাঁশ সরানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে জড়িয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
অন্য শ্রমিকরা দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক আফতাব জিলানী বলেন, “শ্রমিককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”

ভবনটির মালিক ও চিকিৎসক ঊর্মি হক জানান, “শ্রমিকরা আমার নির্মাণাধীন ভবনে কাজ করছিল। আমি তখন চেম্বারে রোগী দেখছিলাম। কীভাবে সে বিদ্যুৎস্পৃষ্ট হলো, সেটি আমি জানি না।”

বাংলাদেশে প্রতি বছর অসংখ্য শ্রমিক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বা ভবন থেকে পড়ে প্রাণ হারান। শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কঠোর আইন প্রয়োগ ও তদারকির দাবি জানিয়ে আসছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 16 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 21 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 35 ভিউ মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 ভিউ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত জেলার খবর কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 ভিউ ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ জেলার খবর ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 ভিউ মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা জেলার খবর মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 16 ভিউ