গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে বি'দ্যু'ৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে বি'দ্যু'ৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু

গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাহিদ আলী (১৯) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে বি'দ্যু'ৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু
ছবি: সংগৃহীত

নিহত মুজাহিদ আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ছদর আলীর বাড়িতে। তিনি এক সপ্তাহ আগে গোপালগঞ্জে এসে কাজ শুরু করেছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি মির মো. সাজেদুর রহমান) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মুজাহিদ সোমবার নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কার্নিশে বাঁশ সরানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে জড়িয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
অন্য শ্রমিকরা দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক আফতাব জিলানী বলেন, “শ্রমিককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”

ভবনটির মালিক ও চিকিৎসক ঊর্মি হক জানান, “শ্রমিকরা আমার নির্মাণাধীন ভবনে কাজ করছিল। আমি তখন চেম্বারে রোগী দেখছিলাম। কীভাবে সে বিদ্যুৎস্পৃষ্ট হলো, সেটি আমি জানি না।”

বাংলাদেশে প্রতি বছর অসংখ্য শ্রমিক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বা ভবন থেকে পড়ে প্রাণ হারান। শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কঠোর আইন প্রয়োগ ও তদারকির দাবি জানিয়ে আসছে।

注释 0

没有找到评论

相关文章

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 区域新闻 বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 区域新闻 মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 61 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 57 Views