চট্টগ্রামের আনোয়ারা: পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা: পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

****
Dela på Eidok
চট্টগ্রামের আনোয়ারা: পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
Foto: arkiv

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ১৪ বছর আগে সংঘটিত আবদু শুক্কুর নামে এক ব্যক্তি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আহম্মদ মিয়া (৪৯)কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

গত রোববার (৩১ আগস্ট) দুপুর কক্সবাজারের উখিয়া এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আহম্মদ মিয়া উপজেলার চাতরী ইউনিয়নের পশ্চিম সিংহরা এলাকার খাইরুজ্জামানের ছেলে।

আনোয়ারা থানা পুলিশ জানায়, চাতরী সিংহরা এলাকায় ১৪ বছর আগে সংঘটিত আবদু শুক্কুর হত্যা মামলায় গত ৪ আগস্ট তার তিনভাইসহ পাঁচজন আসামিকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিনজনকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থেকে সাজা পরোয়ানামূলে কারাগারে যান। তবে আহম্মদ মিয়া, মো. রফিক ও মো. সোলায়মান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। থানার উপ পরিদর্শক শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) নুরুল আবছারসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলায় অভিযান চালিয়ে আহম্মদ মিয়াকে গ্রেপ্তার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন গ্রেপ্তারকৃত আহম্মদ মিয়া। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।'

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Övrig কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 208 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Övrig নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 19 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Övrig নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Övrig সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Övrig সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Övrig শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Övrig গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 116 Views