চট্টগ্রামের আনোয়ারা: পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা: পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
চট্টগ্রামের আনোয়ারা: পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ১৪ বছর আগে সংঘটিত আবদু শুক্কুর নামে এক ব্যক্তি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আহম্মদ মিয়া (৪৯)কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

গত রোববার (৩১ আগস্ট) দুপুর কক্সবাজারের উখিয়া এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আহম্মদ মিয়া উপজেলার চাতরী ইউনিয়নের পশ্চিম সিংহরা এলাকার খাইরুজ্জামানের ছেলে।

আনোয়ারা থানা পুলিশ জানায়, চাতরী সিংহরা এলাকায় ১৪ বছর আগে সংঘটিত আবদু শুক্কুর হত্যা মামলায় গত ৪ আগস্ট তার তিনভাইসহ পাঁচজন আসামিকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিনজনকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থেকে সাজা পরোয়ানামূলে কারাগারে যান। তবে আহম্মদ মিয়া, মো. রফিক ও মো. সোলায়মান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। থানার উপ পরিদর্শক শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) নুরুল আবছারসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলায় অভিযান চালিয়ে আহম্মদ মিয়াকে গ্রেপ্তার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন গ্রেপ্তারকৃত আহম্মদ মিয়া। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।'

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ अन्य নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল अन्य সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় अन्य সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন अन्य শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন अन्य গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন अन्य ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন अन्य সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views