স্থানীয় কোচদের দক্ষতা বাড়াতে বাংলাদেশে আসছেন অ্যাশলে রস | আই নিউজ বিডি

স্থানীয় কোচদের দক্ষতা বাড়াতে বাংলাদেশে আসছেন অ্যাশলে রস

ক্রিকেট কোচিং উন্নয়নের জগতে সুপরিচিত নাম অ্যাশলে রস। খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি..
Podijeli na Eidoku
স্থানীয় কোচদের দক্ষতা বাড়াতে বাংলাদেশে আসছেন অ্যাশলে রস
Foto: arhiva

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্থানীয় কোচদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তাকে দেশে নিয়ে আসছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিসিবির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

অ্যাশলে রস মূলত কোচ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। নতুন প্রজন্মের কোচদের গড়ে তোলা এবং আধুনিক কৌশল প্রয়োগের মাধ্যমে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি করাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি ‘হাই পারফরম্যান্স কোচিং’ কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও উদীয়মান কোচদের প্রশিক্ষণ দিয়ে আসছেন।

তার কোচিং ক্যারিয়ার শুরু হয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে। সেখানে তিনি প্রথমে কোচিং ডিরেক্টর এবং পরে ভিক্টোরিয়া দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর যোগ দেন নিউজিল্যান্ড হাই পারফরম্যান্স সেন্টারে, যেখানে তিনি প্লেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন।

২০০৩-০৪ মৌসুমে ভারতের বিপক্ষে সিরিজ চলাকালে তিনি নিউজিল্যান্ড জাতীয় দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে, ২০০২ সালে তার নেতৃত্বে কয়েকজন খেলোয়াড়কে অস্ট্রেলিয়ার ডারউইনে বিশেষ প্রশিক্ষণ শিবিরে পাঠায় নিউজিল্যান্ড ক্রিকেট, যেখানে কৌশলগত ও প্রযুক্তিগত দিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া নিউজিল্যান্ড ক্রিকেটের লেভেল-থ্রি কোচিং প্রোগ্রাম পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যাশলে রস।

Komentari 0

Nema komentara

povezani članci

সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট Sportske Vijesti সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট 81 Views জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে Sportske Vijesti জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 47 Views ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট Sportske Vijesti ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 54 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sportske Vijesti নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 85 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sportske Vijesti শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 119 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sportske Vijesti শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 143 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Sportske Vijesti অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 131 Views