প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তির পরনে একটি নীল রঙের টি-শার্ট ছিল, তবে নিচের অংশ খোলা অবস্থায় পাওয়া যায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে না পাওয়া গেলেও ফুলে উঠেছে এবং দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।
বটিয়াঘাটা থানার পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
אפליקציית "Eye News BD"
הערות 0