বগুড়া

বগুড়ার শিবগঞ্জে পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ, ইউএনও কার্যালয়ে শুনানি

ইউএনও কার্যালয়ে বাদী-বিবাদী তলব, আসামিদের হুমকি-আতঙ্কিত পরিবার
Share on Eidok
বগুড়ার শিবগঞ্জে পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ, ইউএনও কার্যালয়ে শুনানি
Photo: collected
বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডীহারা বন্দরে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের ঘটনায় ইউএনও কার্যালয়ে বাদী-বিবাদী উভয়পক্ষকে তলব করা হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে ঘটনাস্থল উত্তেজনা বিরাজ করে।
বাদী আব্দুল হান্নান প্রাং অভিযোগ করেন, তার পিতা মৃত চাঁন মিয়া প্রাং বৈধ মালিক ও ভোগদখলকারী ছিলেন। মাঠ জরিপে সাবেক ১১১ হালে ১৭৭ দাগে ১৩ শতক ও সাবেক ১১২ হালে ১৭৮ দাগে ১৪ শতকসহ মোট ২৭ শতক জমি তার নামে রেকর্ডভুক্ত হয়। পরবর্তীতে ২০১১ সালের ৬ জানুয়ারি ১২৭ নং হেবার দলিলে উক্ত সম্পত্তিসহ ১.২৩ একর জমির মালিকানা তার নামে হস্তান্তর করা হয়। এরপর থেকে খাজনাদি পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক ওই জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ শুরু করলে বাধা দেয়ার সময় বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি আদালতের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। পরে আব্দুল হান্নান বাদী হয়ে আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের মধ্যে রয়েছেন— হেলাল, টুকু, দুলু, গুলজার, মুক্তার, জুয়েল, রায়হান, ইশারত আলী বাচ্চু, আব্দুল হামিদ, রাজু ও মিলন।
রবিবার ইউএনও কার্যালয়ে হাজির হয়ে আসামিরা নিজেদের তৈরি কাগজপত্র প্রদর্শন করলেও সঠিক প্রমাণ দিতে ব্যর্থ হয়। বরং শুনানিকালে তারা বাদীকে হুমকি দিয়ে কথা বলে, যা দেখে উপস্থিত বিচারকমণ্ডলী হতবাক হয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিদের অধিকাংশই সন্ত্রাসী প্রকৃতির এবং দীর্ঘদিন ধরেই আব্দুল হান্নানকে কোণঠাসা করে তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে। একমাত্র পিতার উত্তরাধিকারী হওয়ায় তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ District News চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ 12 Views শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা District News শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 32 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার District News জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত District News জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 51 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ District News সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 53 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় District News ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক District News ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views