বগুড়া

বগুড়ার শিবগঞ্জে পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ, ইউএনও কার্যালয়ে শুনানি

ইউএনও কার্যালয়ে বাদী-বিবাদী তলব, আসামিদের হুমকি-আতঙ্কিত পরিবার
分享到 Eidok
বগুড়ার শিবগঞ্জে পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ, ইউএনও কার্যালয়ে শুনানি
图片:来源收集
বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডীহারা বন্দরে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের ঘটনায় ইউএনও কার্যালয়ে বাদী-বিবাদী উভয়পক্ষকে তলব করা হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে ঘটনাস্থল উত্তেজনা বিরাজ করে।
বাদী আব্দুল হান্নান প্রাং অভিযোগ করেন, তার পিতা মৃত চাঁন মিয়া প্রাং বৈধ মালিক ও ভোগদখলকারী ছিলেন। মাঠ জরিপে সাবেক ১১১ হালে ১৭৭ দাগে ১৩ শতক ও সাবেক ১১২ হালে ১৭৮ দাগে ১৪ শতকসহ মোট ২৭ শতক জমি তার নামে রেকর্ডভুক্ত হয়। পরবর্তীতে ২০১১ সালের ৬ জানুয়ারি ১২৭ নং হেবার দলিলে উক্ত সম্পত্তিসহ ১.২৩ একর জমির মালিকানা তার নামে হস্তান্তর করা হয়। এরপর থেকে খাজনাদি পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক ওই জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ শুরু করলে বাধা দেয়ার সময় বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি আদালতের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। পরে আব্দুল হান্নান বাদী হয়ে আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের মধ্যে রয়েছেন— হেলাল, টুকু, দুলু, গুলজার, মুক্তার, জুয়েল, রায়হান, ইশারত আলী বাচ্চু, আব্দুল হামিদ, রাজু ও মিলন।
রবিবার ইউএনও কার্যালয়ে হাজির হয়ে আসামিরা নিজেদের তৈরি কাগজপত্র প্রদর্শন করলেও সঠিক প্রমাণ দিতে ব্যর্থ হয়। বরং শুনানিকালে তারা বাদীকে হুমকি দিয়ে কথা বলে, যা দেখে উপস্থিত বিচারকমণ্ডলী হতবাক হয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিদের অধিকাংশই সন্ত্রাসী প্রকৃতির এবং দীর্ঘদিন ধরেই আব্দুল হান্নানকে কোণঠাসা করে তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে। একমাত্র পিতার উত্তরাধিকারী হওয়ায় তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 区域新闻 শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 30 Views বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 区域新闻 বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 49 Views চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 区域新闻 চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 56 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 区域新闻 মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 62 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 区域新闻 কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 76 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 区域新闻 দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 49 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 区域新闻 গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 Views