কেউ মেঝেতে, কেউবা বেডে শুয়ে কা ত রা চ্ছে ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

কেউ মেঝেতে, কেউবা বেডে শুয়ে কা ত রা চ্ছে ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

At least 150 people, including many students, were injured in a violent clash between Chittagong University students and locals. Dozens of students are now being treated at Chittagong Medical College ..
I-share sa Eidok
কেউ মেঝেতে, কেউবা বেডে শুয়ে কা ত রা চ্ছে ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
Larawan: kuha mula sa arkibo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। মেঝেতে, বেডে শুয়ে কাতরাচ্ছেন চবি শিক্ষার্থীরা। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনায় রক্তাক্ত হয়ে হাসপাতালে ছুটতে হলো শতাধিক শিক্ষার্থীকে। কেউ মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন, কেউবা হাসপাতালের বেডে ব্যথায় ছটফট করছেন। কারও মাথায় রক্তজমাট ব্যান্ডেজ, কারও হাতে-পায়ে গভীর ক্ষতচিহ্ন, আবার কারও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত স্পষ্ট। রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে প্রবেশ করলেই চোখে পড়ছিল এই হৃদয়বিদারক দৃশ্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত টানা সংঘর্ষে ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে। ঘটনাস্থল থেকে আহতদের বিশ্ববিদ্যালয়ের চারটি গাড়িতে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা আহতদের ভিড়ে চমেক হাসপাতালের জরুরি বিভাগ কার্যত পরিপূর্ণ হয়ে ওঠে।

চমেক হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রায় ৪০ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর হওয়ায় বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে। জরুরি বিভাগে দায়িত্বে থাকা এক মেডিকেল অফিসার বলেন,
“আমরা এখনো পূর্ণাঙ্গ হিসাব করতে পারিনি। তবে শুধু দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৬ জন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে অন্তত ৪-৫ জনকে আমরা গুরুতর আহত হিসেবে চিহ্নিত করেছি।”

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, সংঘর্ষের পর থেকে এখন পর্যন্ত ৪০ থেকে ৪৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন,
“গুরুতর আশঙ্কাজনক কেউ নেই। আহত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। বর্তমানে ২৮ নম্বর ও ক্যাজুয়ালিটি ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।”

সংঘর্ষের সূত্রপাত ঘটে একটি ভাড়া বাসায় এক ছাত্রীকে দারোয়ানের মারধরের ঘটনাকে কেন্দ্র করে। শনিবার রাত সোয়া ১২টা থেকে শুরু হয়ে রবিবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ১৮০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, তাদের পক্ষ থেকেও অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন এবং কয়েকজনকে চিকিৎসা নিতে হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে হঠাৎ করে কীভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো, তা নিয়ে এখনও তদন্ত চলছে। ছাত্রদের দাবি, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীরাই আগে আক্রমণ শুরু করে।

সার্বিক পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আস্থা ফেরানো না গেলে যে কোনো সময় পুনরায় বড় ধরনের সংঘর্ষ বাধতে পারে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Iba pa কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 177 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Iba pa নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 12 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 74 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Iba pa সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Iba pa সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Iba pa শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Iba pa গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views