কালিগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময় | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময়

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময়
কালিগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময়
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময়

 

 

সাতক্ষীরার কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে ফোরামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ডা. মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন। প্রধান অতিথি ছিলেন নবাগত ওসি মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা।

 

সভায় বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, ডা. মোঃ শরিফুল ইসলাম, অধ্যক্ষ আবু রাসেল আসকারী প্রমুখ।

 

নবাগত ওসি তাঁর বক্তব্যে মাদক, চোরাচালান, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ যেকোনো আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম দমনে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তিনি বলেন, “অপরাধ দমনে সাংবাদিকসহ সকল সচেতন মহলের সহযোগিতা অপরিহার্য। সবাই সচেতন থাকলে এবং দায়িত্বশীল ভূমিকা রাখলে একটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠন সম্ভব।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মহসিন আলী, আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, অর্থ সম্পাদক শেখ আলমগীর হোসেন, অফিস সম্পাদক আমির হামজা, কৃষি সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির, আইন সম্পাদক হাবিবুল্লাহ বাহার,প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী মারুফ বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল আহাদ, এস কে মনিরুজ্জামান, আব্দুল মাজিদ এবং সহযোগী সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, শাহনেওয়াজ সৈকত, রেদোয়ান মামুনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

সভা শেষে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে নবাগত ওসি মোঃ মিজানুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Inga kommentarer hittades


News Card Generator