বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর জমকালো দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আই নিউজ বিডি

বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর জমকালো দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল আয়োজন করা হয়।..
Del på Eidok
বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর জমকালো দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Foto: arkiv

 শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল আয়োজন করা হয়। সম্পাদক এম এ রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মোঃ জাহেরুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এখন টেলিভিশনের গবেষক মেজবাহ য়াযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সংগঠক মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন)। অনুষ্ঠানে বর্ষসেরা রিপোর্টার, মাল্টিমিডিয়া শ্রেষ্ঠত্ব, পরিবেশ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনসহ বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হন বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর স্টাফ রিপোর্টার মোঃ জাহেরুল ইসলাম। এছাড়া নুরুল আমীন হেলালী (কক্সবাজার) ও বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। একই সঙ্গে দেশের খ্যাতনামা সাংবাদিক মুফতি আবদুল্লাহ তামিম, মোঃ আদনান খান, তারেক মাহমুদ, রাহাত সাইফুল ও মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। বিনোদন অঙ্গনে অবদানের জন্য সম্মাননা পান জনপ্রিয় তারকা অপু বিশ্বাস, পাশাপাশি অংশ নেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা ইসলাম রুনা, জান্নাতুল অনন্য অপ্সরা ও শরীফ সিরাজ। আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশ মেইল২৪ অল্প সময়ে পাঠকপ্রিয়তা অর্জন করে দেশ-বিদেশে ইতিবাচক সাংবাদিকতার ধারা তৈরি করেছে। তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Andet কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 208 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Andet নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 19 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andet গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 116 Views