বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর জমকালো দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আই নিউজ বিডি

বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর জমকালো দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল আয়োজন করা হয়।..
Eidok-এ শেয়ার
বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর জমকালো দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত

 শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল আয়োজন করা হয়। সম্পাদক এম এ রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মোঃ জাহেরুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এখন টেলিভিশনের গবেষক মেজবাহ য়াযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সংগঠক মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন)। অনুষ্ঠানে বর্ষসেরা রিপোর্টার, মাল্টিমিডিয়া শ্রেষ্ঠত্ব, পরিবেশ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনসহ বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হন বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর স্টাফ রিপোর্টার মোঃ জাহেরুল ইসলাম। এছাড়া নুরুল আমীন হেলালী (কক্সবাজার) ও বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। একই সঙ্গে দেশের খ্যাতনামা সাংবাদিক মুফতি আবদুল্লাহ তামিম, মোঃ আদনান খান, তারেক মাহমুদ, রাহাত সাইফুল ও মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। বিনোদন অঙ্গনে অবদানের জন্য সম্মাননা পান জনপ্রিয় তারকা অপু বিশ্বাস, পাশাপাশি অংশ নেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা ইসলাম রুনা, জান্নাতুল অনন্য অপ্সরা ও শরীফ সিরাজ। আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশ মেইল২৪ অল্প সময়ে পাঠকপ্রিয়তা অর্জন করে দেশ-বিদেশে ইতিবাচক সাংবাদিকতার ধারা তৈরি করেছে। তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 63 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 97 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Diğer সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 108 Views