শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল আয়োজন করা হয়। সম্পাদক এম এ রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মোঃ জাহেরুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এখন টেলিভিশনের গবেষক মেজবাহ য়াযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সংগঠক মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন)। অনুষ্ঠানে বর্ষসেরা রিপোর্টার, মাল্টিমিডিয়া শ্রেষ্ঠত্ব, পরিবেশ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনসহ বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হন বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর স্টাফ রিপোর্টার মোঃ জাহেরুল ইসলাম। এছাড়া নুরুল আমীন হেলালী (কক্সবাজার) ও বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। একই সঙ্গে দেশের খ্যাতনামা সাংবাদিক মুফতি আবদুল্লাহ তামিম, মোঃ আদনান খান, তারেক মাহমুদ, রাহাত সাইফুল ও মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। বিনোদন অঙ্গনে অবদানের জন্য সম্মাননা পান জনপ্রিয় তারকা অপু বিশ্বাস, পাশাপাশি অংশ নেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা ইসলাম রুনা, জান্নাতুল অনন্য অপ্সরা ও শরীফ সিরাজ। আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশ মেইল২৪ অল্প সময়ে পাঠকপ্রিয়তা অর্জন করে দেশ-বিদেশে ইতিবাচক সাংবাদিকতার ধারা তৈরি করেছে। তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর জমকালো দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আই নিউজ বিডি
বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর জমকালো দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0