চট্টগ্রামের কর্ণফুলী: বিয়ের মাস না যেতেই বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী: বিয়ের মাস না যেতেই বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল যুবকের

****
Share on Eidok
চট্টগ্রামের কর্ণফুলী: বিয়ের মাস না যেতেই বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল যুবকের
Photo: collected

বিয়ের ২৮ দিনপরই বিদ্যুৎপৃষ্টে না ফেরার দেশে চলে গেলেন এক যুবক। তার নাম মো. আলমগীর প্রকাশ আলাউদ্দিন (৩০)। গত শুক্রবার (১ আগস্ট) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলাউদ্দিন। 

বুধবার (২৭ আগস্ট) রাত বারোটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্বপাড়া এলাকার জয়নালের অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎপৃষ্টে কেড়ে নেয় তার প্রাণ। সে একই এলাকার আবদুল খালেকের পুত্র।

নিহতের স্বজনরা জানান, আলাউদ্দিন চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার একটি ছাপাখানায় চাকরির পাশাপাশি বাড়ির পাশ্ববর্তী তার বন্ধু জয়নালের অটোরিকশার গ্যারেজে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার সে গ্যারেজে কাজ করছিল। রাত ১২টার দিকে একটি অটোরিকশা চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ–সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আজাদ বলেন, বিয়ের এক মাস যেতেই বিদ্যুৎপৃষ্টে মৃত্যু মেনে নেওয়া যায় না। তাঁর অকাশ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘরে নতুন বউ আর বৃদ্ধ মায়ের আহাজারি কোনো মতে থামছে না।

কর্ণফুলী থানার উপ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি।

Comments 0

No comments found

Related News Articles

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Other কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 187 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Other নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Other নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Other সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Other সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Other শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Other গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views