গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক | আই নিউজ বিডি

গাইবান্ধা

গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক

গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই শ্যালকের হাতে নিহত হয়েছেন দুলাভাই মোজাহার আলী বেপারী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সদর থানার ওসি মো. শাহীনুর তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।..
Eidok-এ শেয়ার
গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক
ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি বুধবার সন্ধ্যায় উপজেলার প্রধান বাজারের ব্যাপারী পাড়া গ্রামে ঘটেছে। নিহত মোজাহার আলী বেপারী গিদার ইউনিয়নের  বাজার এলাকার মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২৫ বছর আগে মোজাহার আলী তার শ্বশুর থেকে ২৪ শতক জমি কিনেছিলেন। শ্বশুরের মৃত্যু হওয়ার আগে জমির দলিল তৈরি হয়নি। মোজাহার আলী সম্প্রতি জমিটি দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনের কাছে দলিল করাতে চাইলে তারা নানা অজুহাত দেখাতে থাকেন।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডা একধাপে লাঠিপেটার ঘটনা রূপ নেয়। লুৎফর রহমান ও নবীর হোসেন মোজাহার আলীকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে দুই শ্যালক পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Tội phạm গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 75 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Tội phạm নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Tội phạm দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Tội phạm দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Tội phạm সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Tội phạm ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Tội phạm শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views