গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক | আই নিউজ বিডি

গাইবান্ধা

গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক

গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই শ্যালকের হাতে নিহত হয়েছেন দুলাভাই মোজাহার আলী বেপারী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সদর থানার ওসি মো. শাহীনুর তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।..
Eidok-এ শেয়ার
গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক
ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি বুধবার সন্ধ্যায় উপজেলার প্রধান বাজারের ব্যাপারী পাড়া গ্রামে ঘটেছে। নিহত মোজাহার আলী বেপারী গিদার ইউনিয়নের  বাজার এলাকার মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২৫ বছর আগে মোজাহার আলী তার শ্বশুর থেকে ২৪ শতক জমি কিনেছিলেন। শ্বশুরের মৃত্যু হওয়ার আগে জমির দলিল তৈরি হয়নি। মোজাহার আলী সম্প্রতি জমিটি দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনের কাছে দলিল করাতে চাইলে তারা নানা অজুহাত দেখাতে থাকেন।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডা একধাপে লাঠিপেটার ঘটনা রূপ নেয়। লুৎফর রহমান ও নবীর হোসেন মোজাহার আলীকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে দুই শ্যালক পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Kejahatan মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 76 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Kejahatan দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Kejahatan চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Kejahatan মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Kejahatan কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Kejahatan আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Kejahatan সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 116 Views