গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক | আই নিউজ বিডি

গাইবান্ধা

গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক

গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই শ্যালকের হাতে নিহত হয়েছেন দুলাভাই মোজাহার আলী বেপারী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সদর থানার ওসি মো. শাহীনুর তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।..
Eidok-এ শেয়ার
গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক
ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি বুধবার সন্ধ্যায় উপজেলার প্রধান বাজারের ব্যাপারী পাড়া গ্রামে ঘটেছে। নিহত মোজাহার আলী বেপারী গিদার ইউনিয়নের  বাজার এলাকার মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২৫ বছর আগে মোজাহার আলী তার শ্বশুর থেকে ২৪ শতক জমি কিনেছিলেন। শ্বশুরের মৃত্যু হওয়ার আগে জমির দলিল তৈরি হয়নি। মোজাহার আলী সম্প্রতি জমিটি দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনের কাছে দলিল করাতে চাইলে তারা নানা অজুহাত দেখাতে থাকেন।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডা একধাপে লাঠিপেটার ঘটনা রূপ নেয়। লুৎফর রহমান ও নবীর হোসেন মোজাহার আলীকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে দুই শ্যালক পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Forbrydelse ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 15 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Forbrydelse শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 73 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ Forbrydelse চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 44 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Forbrydelse সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 91 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Forbrydelse দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 92 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Forbrydelse চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 50 Views