চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু | আই নিউজ বিডি

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার পশুহাট এলাকায় পুকুরে ডুবে খাইরুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। নিহত খাইরুল ইসলাম আলমডাঙ্গা উপ..
Eidok-এ শেয়ার
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু
ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খাইরুলসহ কয়েকজন শ্রমিক পৌরসভার পশুহাট এলাকার একটি বড় পুকুরে কচুরিপানা পরিষ্কারের কাজে যোগ দেন। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিলেও খাইরুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে ধারণা করা হয়, তিনি হয়তো আগে বাড়ি চলে গেছেন। তবে খোঁজাখুঁজির এক পর্যায়ে শ্রমিকরা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখতে পান। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, খাইরুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার পাশাপাশি মৃগী রোগে ভুগছিলেন। তাদের ধারণা, কাজের ফাঁকে হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পানিতে পড়ে ডুবে যান। পরিবার জানায়, দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন খাইরুল। 

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের কারণে খাইরুল ইসলাম পানিতে পড়ে মারা গেছেন। যেহেতু পরিবারের কোনো অভিযোগ নেই, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনোভাবে সংসার চালাতেন খাইরুল। গ্রামের মানুষ তার পরিবারকে সহায়তা করার জন্য এগিয়ে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Bezirksnachrichten আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 69 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Bezirksnachrichten সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 28 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Bezirksnachrichten চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Bezirksnachrichten দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Bezirksnachrichten গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Bezirksnachrichten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Bezirksnachrichten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views