চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু | আই নিউজ বিডি

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার পশুহাট এলাকায় পুকুরে ডুবে খাইরুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। নিহত খাইরুল ইসলাম আলমডাঙ্গা উপ..
Eidok-এ শেয়ার
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু
ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খাইরুলসহ কয়েকজন শ্রমিক পৌরসভার পশুহাট এলাকার একটি বড় পুকুরে কচুরিপানা পরিষ্কারের কাজে যোগ দেন। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিলেও খাইরুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে ধারণা করা হয়, তিনি হয়তো আগে বাড়ি চলে গেছেন। তবে খোঁজাখুঁজির এক পর্যায়ে শ্রমিকরা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখতে পান। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, খাইরুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার পাশাপাশি মৃগী রোগে ভুগছিলেন। তাদের ধারণা, কাজের ফাঁকে হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পানিতে পড়ে ডুবে যান। পরিবার জানায়, দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন খাইরুল। 

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের কারণে খাইরুল ইসলাম পানিতে পড়ে মারা গেছেন। যেহেতু পরিবারের কোনো অভিযোগ নেই, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনোভাবে সংসার চালাতেন খাইরুল। গ্রামের মানুষ তার পরিবারকে সহায়তা করার জন্য এগিয়ে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 13 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী أخبار المنطقة সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী أخبار المنطقة মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত أخبار المنطقة কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ أخبار المنطقة ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা أخبار المنطقة মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views