সৌদিতে মাথায় কাঁচ পড়ে প্রাণ গেল চট্টগ্রামের যুবকের | আই নিউজ বিডি

চট্টগ্রাম

সৌদিতে মাথায় কাঁচ পড়ে প্রাণ গেল চট্টগ্রামের যুবকের

সৌদি আরবে কাজ করার সময় মাথায় কাঁচ পড়ে মোহাম্মদ ওমর ফারুক (২৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।..
اشتراک‌گذاری در Eidok
সৌদিতে মাথায় কাঁচ পড়ে প্রাণ গেল চট্টগ্রামের যুবকের
عکس: گردآوری‌شده

নিহত ওমর ফারুক সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের হাঙ্গরকুল কইল্ল্যা বলী পাড়ার মোহাম্মদ ইউছুফের ছেলে। পরিবারের স্বপ্ন পূরণ করতে মাত্র এক বছর আগে জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান তিনি।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে দাম্মামে একটি দালানে নির্মাণকাজ করার সময় হঠাৎ ওপরে থেকে একটি বড় কাঁচ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ওমর ফারুকের বাবা মোহাম্মদ ইউছুফ ও অন্যান্য স্বজনরা জানান, জীবিকার প্রয়োজনে বিদেশে গেলেও এমন মর্মান্তিক পরিণতি হবে, তা কেউ কল্পনাও করেননি।

ঢেমশা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আহমদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। একটি তরুণ জীবন এভাবে ঝরে গেল। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
নিহতের মরদেহ দাম্মামের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। এ বিষয়ে দূতাবাস ও কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ بین‌المللی যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ 62 Views হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি بین‌المللی হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি 58 Views চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল بین‌المللی চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 95 Views লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ بین‌المللی লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 88 Views চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল بین‌المللی চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 87 Views আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  بین‌المللی আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  79 Views সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ بین‌المللی সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 105 Views