সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার | আই নিউজ বিডি

সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।..
Share on Eidok
সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার
Photo: collected

নিহতরা হলেন দক্ষিণ আশিয়ার নূর আহমদ বাড়ির মৃত সোলায়মানের ছেলে নাজু (২৭) এবং একই এলাকার চৌধুরী বাড়ির আবদুল আলিমের ছেলে তারেক (১৯)।

স্থানীয়রা জানান, দক্ষিণ আশিয়ার জানে আলমের নতুন ভবনে স্যানিটারি রিং বসানোর কাজ করছিলেন তারা। এ সময় সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালান, তবে সফল না হওয়ায় পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments 0

No comments found

Related News Articles

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District News দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 59 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District News চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 44 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District News নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 72 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District News নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 45 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District News লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 21 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ District News ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 62 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক District News  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 42 Views