চট্টগ্রামের আনোয়ারা: কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ২ | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা: কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ২

****
Del på Eidok
চট্টগ্রামের আনোয়ারা: কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ২
Foto: arkiv

চট্টগ্রামের আনোয়ারার বটতলীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমেে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

এরআগে গত বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার (২২ আগষ্ট) রাত আড়াইটা পর্যন্ত আনোয়ারার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া ডিউরি রাস্তার মাথায় বিলের পাশে বাউন্ডারী ওয়ালের পরিত্যক্ত টিনশেড ঘরে কিশোরীকে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে।

এঘটনায় জড়িত উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকার ফজ্জা বর বাড়ীর মো. আবুল কালামের পুত্র মো. নাঈম প্রকাশ পেজা (২০) ও ইউসুফের বাপের বাড়ীর আহমদ নুরের স্ত্রী হাসমন আক্তার প্রকাশ ফুতু (৩৫)কে শনিবার রাতে বটতলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্র জানায়, একই এলাকার শাহাজাহান (২১), মো. নাঈম প্রকাশ পেজা (২০), ওমর ফারুক (২৪) ভোক্তভোগী কিশোরীকে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার রাত আড়াইটা পর্যন্ত আনোয়ারার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া ডিউরি রাস্তার মাথায় বিলের পাশে বাউন্ডারী ওয়ালের পরিত্যক্ত টিনশেড ঘরে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে হাসমন আক্তার প্রকাশ ফুতু (৩৫) ভোক্তভোগীর পরিধানের কাপড় চোপড় ধৌত করে ধর্ষণের আলামত বিনষ্ট করে এবং ব্যাথানাশক ঔষধ সেবন করিয়ে ঘটনা প্রকাশ না করতে প্রলোভন এবং ভয়ভীতি দেখায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'ঘটনার জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।'

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Andet কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 187 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Andet নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andet গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views