চট্টগ্রামে এতিমখানার রান্নাঘর থেকে মাছ-মাংস চুরি | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে এতিমখানার রান্নাঘর থেকে মাছ-মাংস চুরি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড এলাকার একটি এতিমখানায় রান্নাঘরের টিন কেটে মাছ-মাংস চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে জালালাবাদ তালিমুল কোরআন হেফজ ও এতিমখানায় এ ঘটনা ঘটে।..
Eidokでシェア
চট্টগ্রামে এতিমখানার রান্নাঘর থেকে মাছ-মাংস চুরি
写真:提供

চুরির ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

মাদরাসা সূত্রে জানা গেছে, রাতের আঁধারে চোরেরা রান্নাঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ফ্রিজে সংরক্ষিত মাছ-মাংস নিয়ে যায়। এতে এতিমখানার শিশুদের খাদ্যাভ্যাসে ব্যাঘাত ঘটেছে।

মাদরাসার পরিচালক জানান, প্রতিষ্ঠানটিতে ১১০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক ও একজন বাবুর্চি রয়েছেন। তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে সবাই ঘুমিয়ে গেলে রান্নাঘরের টিন কেটে ফ্রিজ থেকে মাছ-মাংস চুরি করে নিয়ে যায়। প্রায় ৩০ হাজার টাকার খাবার ছিল সেখানে।”
তিনি আরও জানান, এর আগেও টিন চুরির একটি ঘটনা ঘটেছিল। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে এখন সমস্যায় পড়তে হচ্ছে বলে তিনি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

コメント 0

コメントがありません

関連記事

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 地区ニュース দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 59 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 地区ニュース চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 44 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 地区ニュース নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 72 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 地区ニュース নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 45 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 地区ニュース লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 21 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 地区ニュース ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 62 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 地区ニュース  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 42 Views