সংসদীয় আসন বিলুপ্তি ও আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক অবরোধ | আই নিউজ বিডি

সংসদীয় আসন বিলুপ্তি ও আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক অবরোধ

****
Chia sẻ lên Eidok
সংসদীয় আসন বিলুপ্তি ও আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক অবরোধ
Ảnh: tư liệu

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-০৪ আসন বিলুপ্তি ও বাগেরহাট-০৩ আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় শুরু হয়েছে সর্বাত্মক অবরোধ। রবিবার ভোর ৫টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর ফলে সড়ক ও নৌপথে সকল ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ইপিজেড, শিল্পকলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরী পারাপার। বন্ধ রয়েছে বন্দর জেটির কার্যক্রম ও সড়ক পথে এ বন্দরের পণ্য পরিবহনও। আসন পুনবহালের দাবীতে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ ও কাটাখালীসহ বেশ কয়েকটি পয়েন্টে বেরিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ। অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। অবরোধে ফলে ভোর থেকেই দূরপাল্লার কোন গাড়ী ছেড়ে যায়নি। চলছেনা অভ্যন্তরীণ যানও।  মোংলা পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী বলেন, অবরোধ সফল করতে ভোর থেকেই বন্ধ করে দেয়া হয়েছে মোংলা নদীর খেয়া পারাপার ও ফেরি চলাচল। এতে এমনিতেই বন্ধ হয়ে গেছে ইপিজেড। আর সকড় পথে সকল ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল শিল্পকলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান। শুধুমাত্র

জরুরী সেবা চালু রয়েছে। আসন ফিরে পাওয়ার দাবীতে বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটি সর্বাত্মক এ অবরোধ কর্মসূচি পালন করছে। তিনি বলেন, বন্ধের আওতায় থাকছে মোংলা বন্দরও। তিনি আরো বলেন, এ অবরোধে বাগেরহাট থেকে খুলনা-মাওয়া-ঢাকা রুট অচল হয়ে পড়েছে। এতে কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট।  বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ইসির এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আপত্তি দাখিল করেছি। এ ইস্যুতে সোমবার ইসি কার্যালয়ের সামনে বাগেরহাটবাসীর অবস্থান কর্মসূচি রয়েছে। আশা করছি ইসি তার সিদ্ধান্ত থেকে সরে এসে আমাদের যৌক্তিক দাবী ও অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।  বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ইসি রাতের অন্ধকারে বাগেরহাটবাসীর মতামত ছাড়া আসন বিলুপ্তি ও বিভাজনের সিদ্ধান্ত

নিয়েছে, এটা কোনভাবে মেনে নিবন্ধন না বাগেরহাটবাসী। আমরা আসন পুনবহালের দাবীতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। ইসি যদি তার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।  উল্লেখ্য, গত ৩০ জুলাই ইসি বাগেরহাট-০৪ আসনের বিলুপ্তি ও বাগেরহাট-০৩ আসনেকে বিভাজনের সিদ্ধান্ত ঘোষণা দেন। বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুরে আরেকটি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসির এমন সিদ্ধান্তের প্রতিবাদে ও আসন পুনবহালের দাবীতে ৩০ জুলাই'র পর থেকে বাগেরহাট জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Luật-Tòa án শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 244 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Luật-Tòa án নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 79 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Luật-Tòa án সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 67 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Luật-Tòa án শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 70 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Luật-Tòa án তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 55 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Luật-Tòa án তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 68 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Luật-Tòa án নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 63 Views