বাগেরহাটের ৪টি সংসদীয আসন পূর্ণবহালের দাবিতে হরতাল বিক্ষোভ ও অবস্থান… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটের ৪টি সংসদীয আসন পূর্ণবহালের দাবিতে হরতাল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালি

****
שיתוף ב-Eidok
বাগেরহাটের ৪টি সংসদীয আসন পূর্ণবহালের দাবিতে  হরতাল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালি
צילום: ארכיון

বাগেরহাট  প্রতিনিধি 
‎বাগেরহাট জেলার সংসদীয় ৪টি আসনের ১টি আসনকে বিলুপ্তি করে ৩টি আসন করার প্রতিবাদে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে  কর্মসূচি পালিত হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গতকাল রবিবার (২৪আগস্ট) সকাল ৮টায় সময় পূর্ব ঘোষিত হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কাটাখালি চত্বরে বক্তব্য রাখেন  বিএনপি'র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন

পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা সুজাউদ্দিন সুজন,বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসিম সমাদ্দার, বাংলাদেশ জামায়াত ইসলামীর, জেলা জামায়াতের আমির মাও.রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির এ্যাড. আব্দুল ওয়াদুদ, জেলা যুব বিভাগের সভাপতি মনজুরুল ইসলাম রাহাদ প্রমূখ। এ সময় কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম  বলেন, বাগেরহাটের সকল স্কুল কলেজ বেসরকারি সরকারি প্রতিষ্টান  দোকানপাট বন্ধ রাখার আহ্বান করা হয়েছে। বাগেরহাটের ৪টি আসন পূর্ণবহালের ডাকে সাধারণ জনগণ  সাড়া দিয়েছে। এসময় বাগেরহাট জেলার সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক  এম এ সালাম  ব্যক্ত কন্ঠে  হুশিয়ারি করে বলেন  আগামী ২৫ আগষ্ট নির্বাচন কমিশনের শুনানীতে যদি বাগেরহাটের ৪ আসন পূনঃবহাল করা না হলে তাহলে বাংলাদেশ থেকে বাগেরহাট বিচ্ছিন্ন করে দেওয়া হবে। জেলা যুব বিভাগের সভাপতি মনজুরুল ইসলাম রাহাদ বলেন এটা কোন দলীয় কর্মসূচি

নয় এটা বাগেরহাটবাসির প্রাণের দাবি খাজা খান জাহান আলী  পটভূমির চারটি আসন ফিরে পেতে আমাদের এই অবরোধ হরতাল কর্মসূচি দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বলে তিনি বলেন। কয়েকজন পথচারী ও হরতাল অবরোধকারীদের কাছ থেকে জানা যায় এই হরতাল অবরোধে মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ায় পথচারী সীমাহীন দুর্ভোগে পড়েছে। বাগেরহাট জেলা ব্যাপী হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সকল শ্রেণির পেশাজীবি ট্রাক, বাস লরি চালকরা স্বতঃস্ফূর্তভাবে একাত্ম হয়ে অংশ গ্রহণ করে হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন।  পথচারী তরিকুল বলেন নির্বাচন কমিশনারের উচিত বাগেরহাট বাসীর যৌক্তিক দাবি  আলোচনা সাপেক্ষে সমাধান করে। তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা חוק-בית משפט শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 230 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত חוק-בית משפט নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 78 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা חוק-בית משפט সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 67 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে חוק-בית משפט শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 70 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব חוק-בית משפט তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 55 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড חוק-בית משפט তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 68 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ חוק-בית משפט নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 63 Views