বাগেরহাটের ৪টি আসন কেটে ‎৩টি করার প্রতিবাদে সড়ক অবরোধ ও অবস্থান… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটের ৪টি আসন কেটে ‎৩টি করার প্রতিবাদে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচী পালিত   ‎ ‎

****
اشتراک‌گذاری در Eidok
বাগেরহাটের ৪টি আসন কেটে ‎৩টি করার প্রতিবাদে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচী পালিত   ‎  ‎
عکس: گردآوری‌شده

 ‎বাগেরহাট প্রতিনিধি 
‎‎বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন থেকে কেটে ৩টি করার প্রতিবাদে খুলনা-মংলা ও মাওয়া-খুলনা মহাসড়কের কাটাখালী ও নওয়াপাড়া মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

সড়ক অবরোধের কারণে সকাল থেকে রাস্তায় হাজার হাজার যানবাহন আটকে রয়েছে। এতে করে সাধারণ যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

‎অবরোধ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সর্বদলীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনুস, জেলা বিএনপি'র সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাও. রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির এ্যাড. আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, ওয়াজিয়ার রহমান, নাসির আহমেদ মালেক, হাফিজুর রহমান'সহ জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আগামী রবিবার (২৪শে আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাগেরহাট জেলায় হরতাল, মহাসড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হবে। ঐদিন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন যদি বাগেরহাটের ৪টি আসন পুনর্বহল না করে তাহলে বাগেরহাট অচল কর্মসূচী গ্রহন করার ঘোষনা দেওয়া হবে বলে বক্তারা হুশিয়ার দেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা قانون-دادگاه শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 230 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত قانون-دادگاه নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 78 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা قانون-دادگاه সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 67 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে قانون-دادگاه শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 70 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব قانون-دادگاه তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 55 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড قانون-دادگاه তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 68 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ قانون-دادگاه নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 63 Views