বোচাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোচাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বোচাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন..
বোচাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন..
ছবি: সংগৃহীত
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‍্যালির আয়োজন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

 

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য সপ্তাহের এ কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator