সিংগাইরে ডাকাত দলের হামলায় গৃহকর্তা নিহত | আই নিউজ বিডি

সিংগাইরে ডাকাত দলের হামলায় গৃহকর্তা নিহত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাত দলের হামলায় মো. মহর উদ্দিন (৭৫) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
সিংগাইরে ডাকাত দলের হামলায় গৃহকর্তা নিহত
ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে ট্রাকযোগে ১০–১২ জনের একটি ডাকাতদল মহর উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ৬ লাখ টাকার চারটি গরু লুট করে নিয়ে যায়। এ সময় প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা মহর উদ্দিনকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সোমবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।নিহত মহর উদ্দিন তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার פשע মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 87 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন פשע কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ פשע আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ פשע সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু פשע থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ פשע সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি פשע কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views