সিংগাইরে ডাকাত দলের হামলায় গৃহকর্তা নিহত | আই নিউজ বিডি

সিংগাইরে ডাকাত দলের হামলায় গৃহকর্তা নিহত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাত দলের হামলায় মো. মহর উদ্দিন (৭৫) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
সিংগাইরে ডাকাত দলের হামলায় গৃহকর্তা নিহত
ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে ট্রাকযোগে ১০–১২ জনের একটি ডাকাতদল মহর উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ৬ লাখ টাকার চারটি গরু লুট করে নিয়ে যায়। এ সময় প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা মহর উদ্দিনকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সোমবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।নিহত মহর উদ্দিন তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 37 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 43 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views