ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির | আই নিউজ বিডি

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের লোকোসেড রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে  ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির
ছবি: সংগৃহীত

নিহত সেলিম বসাক পৌর শহরের পূর্বটেংরি কদমতলা এলাকার বাসিন্দা এবং মো. রমজান বসাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সেলিম বসাক লোকোসেড এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি একাধিকবার হর্ন বাজালেও তিনি সরে দাঁড়াননি। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন; তার ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা  দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সেলিম বসাকের পারিবার ও স্বজনরা জানান, তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে কোথায় গিয়েছিল জানা ছিলনা। ১২টার পর জানতে পারি তিনি ট্রেন দূর্ঘটনায় হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়েছে। তিনি কানে শুনতে না পাওয়ার কারণে এ ঘটনাটি ঘটেছে।  

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Distriktsnyheter খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 55 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Distriktsnyheter ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 38 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Distriktsnyheter ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 41 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Distriktsnyheter সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 39 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Distriktsnyheter চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 73 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Distriktsnyheter চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 40 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Distriktsnyheter চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 67 Views