ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির | আই নিউজ বিডি

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের লোকোসেড রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে  ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির
ছবি: সংগৃহীত

নিহত সেলিম বসাক পৌর শহরের পূর্বটেংরি কদমতলা এলাকার বাসিন্দা এবং মো. রমজান বসাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সেলিম বসাক লোকোসেড এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি একাধিকবার হর্ন বাজালেও তিনি সরে দাঁড়াননি। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন; তার ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা  দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সেলিম বসাকের পারিবার ও স্বজনরা জানান, তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে কোথায় গিয়েছিল জানা ছিলনা। ১২টার পর জানতে পারি তিনি ট্রেন দূর্ঘটনায় হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়েছে। তিনি কানে শুনতে না পাওয়ার কারণে এ ঘটনাটি ঘটেছে।  

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 16 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 23 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Distriktsnyheder সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 35 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Distriktsnyheder মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Distriktsnyheder কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Distriktsnyheder ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Distriktsnyheder মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 17 Views