ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির | আই নিউজ বিডি

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের লোকোসেড রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে  ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির
ছবি: সংগৃহীত

নিহত সেলিম বসাক পৌর শহরের পূর্বটেংরি কদমতলা এলাকার বাসিন্দা এবং মো. রমজান বসাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সেলিম বসাক লোকোসেড এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি একাধিকবার হর্ন বাজালেও তিনি সরে দাঁড়াননি। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন; তার ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা  দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সেলিম বসাকের পারিবার ও স্বজনরা জানান, তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে কোথায় গিয়েছিল জানা ছিলনা। ১২টার পর জানতে পারি তিনি ট্রেন দূর্ঘটনায় হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়েছে। তিনি কানে শুনতে না পাওয়ার কারণে এ ঘটনাটি ঘটেছে।  

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 62 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Berita Kabupaten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 58 Views