ষাটোর্ধ হারুন খাঁ। বয়সের ভারে হারিয়েছেন কর্মক্ষমতা। তার উপর গত তিন বছর আগে স্ট্রোক করে বাম হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে। বড় দুই মেয়ে বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে এ বছর মাদ্রাসা দিয়ে আলিম পরীক্ষা দিয়েছে। গলাচিপা সদর ইউনিয়নের রতনদী ২ নম্বর ওয়ার্ডে তার গ্রামের বাড়ি। অভাবের সংসারে ছেলেকে পড়াশোনার খরচ চালাতেও কষ্ট হয়। দোকানে ২০০ টাকার বিস্কুট নিয়ে অসহায়ের মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অসহায় হারুন খাঁ'র পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখা।
১৫ আগষ্ট, শুক্রবার বেলা ১১ টায় গলাচিপা পৌরমঞ্চ সংলগ্ন দোকানে হারুন খাঁ'র আয় বৃদ্ধির জন্য মালামাল কিনে দেওয়া হয়।
এ সময় হারুন খাঁ বলেন, আমি কল্পনাও করি নাই, আমারে কেউ সাহায্য করবে। আমারে যারা সাহায্য করছে নামাজ পইড়া দোয়া করমু।
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহবায়ক মো. মিজানুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘের এটি চলমান উদ্যোগ। প্রতিনিয়তই অসহায় দরিদ্রদের সহায়তা করে আসছে। হারুন খাঁ'র এ সহায়তাও একটি চলমান উদ্যোগ। বসুন্ধরা গ্রুপ সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী নিয়ে একসাথে ভালো থাকায় একটি প্রয়াস চালিয়ে আসছে। এ উদ্যোগের সাথে আমি থাকতে পেরে গর্বিত।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক অহনা ইফতেখার, যুগ্ম সদস্য সচিব অনন্যা অনু,সদস্য মো. তাওহীদ হোসেন সিফাত, মো. জাহিদ খান, সহকারী শিক্ষক মো. হামিদুর রহমান, মো. হেমায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাব. সহকারী সাজমুল ইসলাম প্রমুখ।
গলাচিপায় শারীরিক অক্ষম ক্ষুদ্র দোকানী হারুনকে বসুন্ধরা শুভসংঘের সহায়তা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
গলাচিপায় শারীরিক অক্ষম ক্ষুদ্র দোকানী হারুনকে বসুন্ধরা শুভসংঘের সহায়তা..
ছবি: সংগৃহীত
Sazmul Islam
1 year ago
wow
1
0
Đáp lại
Sazmul Islam
1 year ago
Nice
1
0
Đáp lại
Sazmul Islam
1 year ago
আলহামদুলিল্লাহ
1
0
Đáp lại
Cho xem nhiều hơn