গলাচিপায় শারীরিক অক্ষম ক্ষুদ্র দোকানী হারুনকে বসুন্ধরা শুভসংঘের সহায়তা

রিপোর্টার - সাজমুল ইসলাম গলাচিপা, পটুয়াখালী
Поделиться в Eidok
গলাচিপায় শারীরিক অক্ষম ক্ষুদ্র দোকানী হারুনকে বসুন্ধরা শুভসংঘের সহায়তা
Фото: из открытых источников

ষাটোর্ধ হারুন খাঁ। বয়সের ভারে হারিয়েছেন কর্মক্ষমতা।  তার উপর গত তিন বছর আগে স্ট্রোক করে বাম হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে। বড় দুই মেয়ে বিয়ে হয়ে গেছে।  ছোট ছেলে এ বছর মাদ্রাসা দিয়ে আলিম পরীক্ষা দিয়েছে।  গলাচিপা সদর ইউনিয়নের রতনদী ২ নম্বর ওয়ার্ডে তার গ্রামের বাড়ি। অভাবের সংসারে ছেলেকে পড়াশোনার খরচ চালাতেও কষ্ট হয়।  দোকানে ২০০ টাকার বিস্কুট নিয়ে অসহায়ের মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অসহায় হারুন খাঁ'র পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখা।
১৫ আগষ্ট, শুক্রবার বেলা ১১ টায় গলাচিপা পৌরমঞ্চ সংলগ্ন দোকানে হারুন খাঁ'র আয় বৃদ্ধির জন্য মালামাল কিনে দেওয়া হয়।
এ সময় হারুন খাঁ বলেন, আমি কল্পনাও করি নাই, আমারে কেউ সাহায্য করবে। আমারে যারা সাহায্য করছে নামাজ পইড়া দোয়া করমু।
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহবায়ক মো. মিজানুর রহমান বলেন,  বসুন্ধরা শুভসংঘের এটি চলমান উদ্যোগ। প্রতিনিয়তই অসহায় দরিদ্রদের সহায়তা করে আসছে। হারুন খাঁ'র এ সহায়তাও একটি চলমান উদ্যোগ। বসুন্ধরা গ্রুপ সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী নিয়ে একসাথে ভালো থাকায় একটি প্রয়াস চালিয়ে আসছে। এ উদ্যোগের সাথে আমি থাকতে পেরে গর্বিত। 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, 
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক অহনা ইফতেখার,  যুগ্ম সদস্য সচিব অনন্যা অনু,সদস্য মো. তাওহীদ হোসেন সিফাত, মো. জাহিদ খান, সহকারী শিক্ষক মো. হামিদুর রহমান,  মো. হেমায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাব. সহকারী সাজমুল ইসলাম প্রমুখ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 3

Sazmul Islam
Sazmul Islam 1 year ago
wow
1 0 Ответ
Sazmul Islam
Sazmul Islam 1 year ago
Nice
1 0 Ответ
Sazmul Islam
Sazmul Islam 1 year ago
আলহামদুলিল্লাহ
1 0 Ответ
Показать больше

Статьи по Теме

পাকিস্তানি ওয়েব সিরিজ ঘিরে নেটফ্লিক্সকে বয়কটের হুঁশিয়ারি ভারতীয় চলচ্চিত্র ফেডারেশনের Развлечение পাকিস্তানি ওয়েব সিরিজ ঘিরে নেটফ্লিক্সকে বয়কটের হুঁশিয়ারি ভারতীয় চলচ্চিত্র ফেডারেশনের 35 Views দিনপঞ্জিকার ডিজিটাল হাট: গরু সেজে চাইনিজ খাওয়া ও 'মোজো' বিপ্লব Развлечение দিনপঞ্জিকার ডিজিটাল হাট: গরু সেজে চাইনিজ খাওয়া ও 'মোজো' বিপ্লব 65 Views সম্প্রীতির বন্ধনে দুই দিনব্যাপী মণিপুরি মহারাসলীলা উৎসবের পর্দা নামল Развлечение সম্প্রীতির বন্ধনে দুই দিনব্যাপী মণিপুরি মহারাসলীলা উৎসবের পর্দা নামল 73 Views বগুড়ায় শুটিং সেটে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু: বিনোদন জগতে শোকের ছায়া Развлечение বগুড়ায় শুটিং সেটে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু: বিনোদন জগতে শোকের ছায়া 122 Views অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন: আদালত অবমাননা ও হুমকির অভিযোগ Развлечение অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন: আদালত অবমাননা ও হুমকির অভিযোগ 121 Views নতুন প্রজন্মের হিরো চিত্রনায়ক শিশির সরদার Развлечение নতুন প্রজন্মের হিরো চিত্রনায়ক শিশির সরদার 143 Views নতুন প্রজন্মের হিরো চিত্রনায়ক শিশির সরদার Развлечение নতুন প্রজন্মের হিরো চিত্রনায়ক শিশির সরদার 117 Views