‘আমি স ইচ্ছা ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু’ | আই নিউজ বিডি

‘আমি স ইচ্ছা ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু’

চট্টগ্রামের রাউজান উপজেলায় ১৯ বছর বয়সী মেহেদী হাসান হৃদয় নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নঈম সওদাগরের বাড়ির ঢালারমুখ এলাকায় এ..
Eidok-এ শেয়ার
‘আমি স ইচ্ছা ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু’
ছবি: সংগৃহীত

মৃত হৃদয় স্থানীয় আবদুর রহিমের ছেলে। আবদুর রহিম শহরে চায়ের দোকান করেন। হৃদয় এসএসসি পাসের পর দুই বছর ধরে রাজমিস্ত্রির কাজ করতেন।  

মৃত যুবকের বেডরুমে বালিশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল—“আমার মরার পিছনে কারো হাত নেই, আমি স ইচ্ছায় ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু, সবাই ভালো থেকো।”

পরিবারের সদস্যরা জানান, রোববার রাত ১১টার দিকে হৃদয় বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে বাইরে যান। তার একটি বিয়েতে যাওয়ার কথা ছিল, তবে মা তাকে দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছিলেন। রাতে ফিরে না আসায় সোমবার সকালে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 60 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 45 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 73 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 45 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 21 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 62 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 42 ভিউ