‘আমি স ইচ্ছা ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু’ | আই নিউজ বিডি

‘আমি স ইচ্ছা ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু’

চট্টগ্রামের রাউজান উপজেলায় ১৯ বছর বয়সী মেহেদী হাসান হৃদয় নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নঈম সওদাগরের বাড়ির ঢালারমুখ এলাকায় এ..
Eidok پر شیئر
‘আমি স ইচ্ছা ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু’
تصویر: ماخوذ

মৃত হৃদয় স্থানীয় আবদুর রহিমের ছেলে। আবদুর রহিম শহরে চায়ের দোকান করেন। হৃদয় এসএসসি পাসের পর দুই বছর ধরে রাজমিস্ত্রির কাজ করতেন।  

মৃত যুবকের বেডরুমে বালিশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল—“আমার মরার পিছনে কারো হাত নেই, আমি স ইচ্ছায় ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু, সবাই ভালো থেকো।”

পরিবারের সদস্যরা জানান, রোববার রাত ১১টার দিকে হৃদয় বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে বাইরে যান। তার একটি বিয়েতে যাওয়ার কথা ছিল, তবে মা তাকে দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছিলেন। রাতে ফিরে না আসায় সোমবার সকালে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ ضلع کی خبریں গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ 91 Views ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান ضلع کی خبریں ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান 90 Views ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত ضلع کی خبریں ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 76 Views গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ضلع کی خبریں গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 41 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ضلع کی خبریں গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ 48 Views অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ضلع کی خبریں অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল 45 Views চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান ضلع کی خبریں চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান 77 Views