যশোরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা | আই নিউজ বিডি

যশোর

যশোরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

****
Podijeli na Eidoku
যশোরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা
Foto: arhiva

স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রেজাউল ইসলাম (৪০) নামে এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে দৌলতদিহি গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত রেজাউলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর কিছু দূরে জনশূন্য এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। খবর পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থল থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রেজাউল ইসলাম দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে এবং স্থানীয় যুবলীগের একজন সক্রিয় নেতা ছিলেন।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রেজাউলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতা বা এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Komentari 0

Nema komentara

povezani članci

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Vijesti iz okruga পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 62 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Vijesti iz okruga ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Vijesti iz okruga দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Vijesti iz okruga চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Vijesti iz okruga নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Vijesti iz okruga নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Vijesti iz okruga লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views