যশোরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা | আই নিউজ বিডি

যশোর

যশোরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

****
I-share sa Eidok
যশোরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা
Larawan: kuha mula sa arkibo

স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রেজাউল ইসলাম (৪০) নামে এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে দৌলতদিহি গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত রেজাউলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর কিছু দূরে জনশূন্য এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। খবর পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থল থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রেজাউল ইসলাম দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে এবং স্থানীয় যুবলীগের একজন সক্রিয় নেতা ছিলেন।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রেজাউলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতা বা এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 44 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 64 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views