নোয়াখালীতে রডবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ২ যুবদল কর্মী | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালীতে রডবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ২ যুবদল কর্মী

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রডবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগে যুবদল কর্মী সোলায়মান সুজন (৩৫) ও আবু ছায়েদ (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) রাতে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা..
I-share sa Eidok
নোয়াখালীতে রডবোঝাই ট্রাক ছিনতাই,  গ্রেপ্তার ২  যুবদল কর্মী
Larawan: kuha mula sa arkibo

গ্রেপ্তার সোলায়মান সুজন কবিরহাট উপজেলার মধ্য সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান ওরফে আনন্দ মাস্টারের ছেলে এবং দলীয় পরিচয়ে স্থানীয় যুবদলের কর্মী। অপর আসামি আবু ছায়েদ কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে। পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হবে।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, শনিবার (৯ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ট্রাকটি ছিনতাই করে কবিরহাট এলাকায় নিয়ে আসা হয়। খবর পাওয়ার পর অনলাইন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে অবস্থান শনাক্ত করে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় দুই আসামিকে আটক করা হয়।

ঘটনার পর যুবদল কর্মী সোলায়মান সুজনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর 
আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দলীয় ভাবমূর্তি রক্ষায় সংগঠনটি দ্রুত পদক্ষেপ নেয়। তবে পুলিশ বলছে, মামলার তদন্তের মাধ্যমে ঘটনার পেছনে অন্য কারও সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের Pulitika লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের 50 Views নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে Pulitika নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 120 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি Pulitika গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 69 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা Pulitika আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 48 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Pulitika পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 56 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Pulitika নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 69 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Pulitika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 99 Views