নোয়াখালীতে রডবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ২ যুবদল কর্মী | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালীতে রডবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ২ যুবদল কর্মী

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রডবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগে যুবদল কর্মী সোলায়মান সুজন (৩৫) ও আবু ছায়েদ (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) রাতে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা..
Eidok-এ শেয়ার
নোয়াখালীতে রডবোঝাই ট্রাক ছিনতাই,  গ্রেপ্তার ২  যুবদল কর্মী
ছবি: সংগৃহীত

গ্রেপ্তার সোলায়মান সুজন কবিরহাট উপজেলার মধ্য সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান ওরফে আনন্দ মাস্টারের ছেলে এবং দলীয় পরিচয়ে স্থানীয় যুবদলের কর্মী। অপর আসামি আবু ছায়েদ কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে। পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হবে।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, শনিবার (৯ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ট্রাকটি ছিনতাই করে কবিরহাট এলাকায় নিয়ে আসা হয়। খবর পাওয়ার পর অনলাইন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে অবস্থান শনাক্ত করে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় দুই আসামিকে আটক করা হয়।

ঘটনার পর যুবদল কর্মী সোলায়মান সুজনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর 
আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দলীয় ভাবমূর্তি রক্ষায় সংগঠনটি দ্রুত পদক্ষেপ নেয়। তবে পুলিশ বলছে, মামলার তদন্তের মাধ্যমে ঘটনার পেছনে অন্য কারও সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politik নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 12 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politik পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 13 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politik টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politik গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politik গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 69 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politik গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 55 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politik জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 83 Views