সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার: আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগ...... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার: আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগ......

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার: আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগ......
সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার: আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগ......
ছবি: সংগৃহীত
সৌদি আরবে নিরাপত্তা অভিযানে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত..

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ২২ হাজার ৭২ জন প্রবাসীকে আটক করা হয়েছে। অভিযানে সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে অংশ নেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে—
    • আবাসন আইন লঙ্ঘন: ১৩,৮৩৩ জন
    • সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন: ৪,৬২৪ জন
    • শ্রম আইন লঙ্ঘন: ৩,৬১৫ জন
এছাড়া, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১,৬৪০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬৪% ইথিওপিয়ান, ৩৫% ইয়েমেনি এবং ১% অন্যান্য দেশের নাগরিক।

দেশত্যাগের চেষ্টা ও সহযোগীদের গ্রেপ্তার-
একই সময়ে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ৩৭ জন স্থানীয় ও প্রবাসীকেও আটক করা হয়েছে।

আইনি প্রক্রিয়া ও প্রত্যাবাসন-
বর্তমানে মোট ২৬,৬৩০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে। এর মধ্যে ২০,৬০১ জন পুরুষ এবং ৩,০২৯ জন নারী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬,১৬২ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

পাশাপাশি, আরও ৩,১৩৬ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। এ সময়ের মধ্যে মোট ১১,০৫৮ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

No se encontraron comentarios


News Card Generator