রানীশংকৈলের প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই সাংবাদিক ও কৃষক দল নেতা… | আই নিউজ বিডি

রানীশংকৈলের প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই সাংবাদিক ও কৃষক দল নেতা বহিষ্কার

রানীশংকৈলের প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই সাংবাদিক ও কৃষক দল নেতা বহিষ্কার।

জেলা প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী রাণীশংকৈল প্রেসক্লাবকে উদ্দেশ্য করে উ..
Podijeli na Eidoku
রানীশংকৈলের প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই সাংবাদিক ও কৃষক দল নেতা বহিষ্কার
Foto: arhiva

 

 ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী রাণীশংকৈল প্রেসক্লাবকে উদ্দেশ্য করে উড়িয়ে দেওয়াসহ প্রকাশ্যে গুষ্টিসাফ করে দেওয়ার হুমকি দাতা সাংবাদিক ও পৌর কৃষক দলের নব্য নেতা মাসুদ রানাকে বহিষ্কার করেছে জেলা কৃষক দল।

 

শনিবার (৯ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে “রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জেলা কৃষকদলের নজরে আসলে রাত ৯ টার দিকে জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল স্বাক্ষরিত এক বহিষ্কার পত্র জারি করেন।

 

বহিষ্কারাদেশে আদেশে জানানো হয়, অনৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে রানীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানাকে সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

ঠাকুরগাঁও জেলা কৃষকদল ইতিমধ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

বহিস্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

এ বিষয়ে রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, কৃষক দলের ব্যানারে অবৈধ কর্মকান্ড করতো এই মাসুদ রানা। তাকে বহিষ্কার করে কৃষক দল কলঙ্ক মুক্ত হলো। এধরনের ব্যক্তি যাতে বিএনপির কোনো স্থানে জায়গায় না পায় তার উদাত্ত আহ্বান রইলো।

Komentari 0

Nema komentara

povezani članci

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Zločin ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Zločin ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Zločin চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 33 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Zločin মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 70 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Zločin কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 73 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Zločin শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Zločin মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views