রানীশংকৈলের প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই সাংবাদিক ও কৃষক দল নেতা… | আই নিউজ বিডি

রানীশংকৈলের প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই সাংবাদিক ও কৃষক দল নেতা বহিষ্কার

রানীশংকৈলের প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই সাংবাদিক ও কৃষক দল নেতা বহিষ্কার।

জেলা প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী রাণীশংকৈল প্রেসক্লাবকে উদ্দেশ্য করে উ..
Eidok-এ শেয়ার
রানীশংকৈলের প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই সাংবাদিক ও কৃষক দল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

 

 ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী রাণীশংকৈল প্রেসক্লাবকে উদ্দেশ্য করে উড়িয়ে দেওয়াসহ প্রকাশ্যে গুষ্টিসাফ করে দেওয়ার হুমকি দাতা সাংবাদিক ও পৌর কৃষক দলের নব্য নেতা মাসুদ রানাকে বহিষ্কার করেছে জেলা কৃষক দল।

 

শনিবার (৯ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে “রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জেলা কৃষকদলের নজরে আসলে রাত ৯ টার দিকে জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল স্বাক্ষরিত এক বহিষ্কার পত্র জারি করেন।

 

বহিষ্কারাদেশে আদেশে জানানো হয়, অনৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে রানীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানাকে সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

ঠাকুরগাঁও জেলা কৃষকদল ইতিমধ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

বহিস্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

এ বিষয়ে রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, কৃষক দলের ব্যানারে অবৈধ কর্মকান্ড করতো এই মাসুদ রানা। তাকে বহিষ্কার করে কৃষক দল কলঙ্ক মুক্ত হলো। এধরনের ব্যক্তি যাতে বিএনপির কোনো স্থানে জায়গায় না পায় তার উদাত্ত আহ্বান রইলো।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Verbrechen গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 82 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Verbrechen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Verbrechen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Verbrechen দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 100 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Verbrechen সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Verbrechen ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Verbrechen শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views