বগুড়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, ঘটনায় গ্রেফতার দুই  .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, ঘটনায় গ্রেফতার দুই  ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
বগুড়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, ঘটনায় গ্রেফতার দুই  ..
বগুড়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, ঘটনায় গ্রেফতার দুই  ..
ছবি: সংগৃহীত
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়া শিবগঞ্জে গণধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৮ আগস্ট শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে বগুাড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে এ গণধর্ষণের ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর দক্ষিণ পাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির(৪০) ও একই উপজেলার পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন(৩৫)।
গণধর্ষণের ঘটনায় গৃহবধূর স্বামী জিহাদ প্রধান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে।
মামলার অপর আসামিরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর উত্তর পাড়া গ্রামের ফারুক হোসেন(৪০) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার(৫০)।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা ওই গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী হতে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে নিয়ে আসে। এরপর তার স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় চারজনের নামের মামলা নেওয়া হয়েছে দুজনকে ইতিমধ্যে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator