চট্টগ্রামে ফুটপাত থেকে ভারসাম্যহীন ডেলিভারি রোগী উদ্ধার করে… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে ফুটপাত থেকে ভারসাম্যহীন ডেলিভারি রোগী উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ট্রাফিক সার্জেন্টরা

চট্টগ্রাম নগরের দেওয়ান মোড়ে ফুটপাত থেকে এক ভারসাম্যহীন প্রসূতি নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম ট্রাফিক বিভাগের দুই সাহ..
שיתוף ב-Eidok
চট্টগ্রামে ফুটপাত থেকে ভারসাম্যহীন ডেলিভারি রোগী উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ট্রাফিক সার্জেন্টরা
צילום: ארכיון

শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, “ভারসাম্যহীন মহিলাটি ফুটপাতে প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন। সবাই শুধু দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এমন সময় ট্রাফিক সার্জেন্টরা ঘটনাস্থলে এসে দ্রুত সরকারি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠান।”

এ বিষয়ে সার্জেন্ট মুজাহিদ বলেন, “আমরা দেওয়ান মোড়ে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ দেখি এক নারী যন্ত্রণায় চিৎকার করতে করতে রাস্তায় পড়ে গেছেন। লোকজন তাঁকে ঘিরে রেখেছে। বিষয়টি বুঝে দ্রুত সিনিয়র অফিসারকে জানিয়ে সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।”

পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই নারী সুস্থভাবে সন্তান প্রসব করেছেন এবং বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন।

এমন মানবিক উদ্যোগের জন্য দুই সার্জেন্টের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন সাধারণ মানুষ।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী אַחֵר কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 189 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা אַחֵר নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views