চট্টগ্রামে ফুটপাত থেকে ভারসাম্যহীন ডেলিভারি রোগী উদ্ধার করে… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে ফুটপাত থেকে ভারসাম্যহীন ডেলিভারি রোগী উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ট্রাফিক সার্জেন্টরা

চট্টগ্রাম নগরের দেওয়ান মোড়ে ফুটপাত থেকে এক ভারসাম্যহীন প্রসূতি নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম ট্রাফিক বিভাগের দুই সাহ..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে ফুটপাত থেকে ভারসাম্যহীন ডেলিভারি রোগী উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ট্রাফিক সার্জেন্টরা
ছবি: সংগৃহীত

শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, “ভারসাম্যহীন মহিলাটি ফুটপাতে প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন। সবাই শুধু দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এমন সময় ট্রাফিক সার্জেন্টরা ঘটনাস্থলে এসে দ্রুত সরকারি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠান।”

এ বিষয়ে সার্জেন্ট মুজাহিদ বলেন, “আমরা দেওয়ান মোড়ে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ দেখি এক নারী যন্ত্রণায় চিৎকার করতে করতে রাস্তায় পড়ে গেছেন। লোকজন তাঁকে ঘিরে রেখেছে। বিষয়টি বুঝে দ্রুত সিনিয়র অফিসারকে জানিয়ে সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।”

পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই নারী সুস্থভাবে সন্তান প্রসব করেছেন এবং বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন।

এমন মানবিক উদ্যোগের জন্য দুই সার্জেন্টের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন সাধারণ মানুষ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 49 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 113 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 119 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 125 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ