রেটিংয়ে যুক্ত হয়েছে ৮০.৫১ পয়েন্ট—যা তাদের ইতিহাসের অন্যতম বড় অগ্রগতি। গতবার যেখানে বাংলাদেশের রেটিং ছিল ১০৯৯.৩৬, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১১৭৯.৮৭-এ।
এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে ইউরোপের ফারো দ্বীপপুঞ্জ (১০৫), মাল্টা, এমনকি আরও কয়েকটি উন্নত কাঠামোর দলকেও। এমন সাফল্যের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে মাঠের দুর্দান্ত পারফরম্যান্স। শেষ পাঁচ ম্যাচ ধরে অপরাজিত বাংলাদেশ, যা দলটির ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করেছে।
ফিফার পরবর্তী র্যাঙ্কিং প্রকাশিত হবে ১১ ডিসেম্বর ২০২৫—অর্থাৎ ঠিক ১২৬ দিন পর। এর মধ্যেই যদি এই পারফরম্যান্স ধরে রাখতে পারে গোলাম রব্বানী ছোটনের দল, তাহলে প্রথমবারের মতো টপ-১০০-এ প্রবেশ করাও অসম্ভব নয়।
"Eye News BD" app
Mga komento 0