বুধবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার আসামি জোবাইদা বেগমের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জোবাইদা উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর স্ত্রী।
২০২০ সালে সজীব কাজীর প্রথম স্ত্রী রুপা বেগমের সঙ্গে বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান ইয়াসিন ও নুসরাত দাদা আবুল খায়েরের সঙ্গে থাকতে শুরু করে।
পরে সজীব দ্বিতীয় বিয়ে করেন জোবাইদা বেগমকে। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে নুসরাত তার ভাইয়ের মারধরে কান্না শুরু করলে জোবাইদা তাকে একটি কক্ষে নিয়ে মুখ চেপে ধরেন। এতে শিশুটির শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের দাদা জোবাইদার বিরুদ্ধে হত্যা মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
「Eye News BD」アプリ
コメント 0