নড়াইলে তিন বছরের শিশু হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলে তিন বছরের শিশু হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

নড়াইলের লোহাগড়ায় তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।..
Eidok-এ শেয়ার
নড়াইলে তিন বছরের শিশু হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

বুধবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার আসামি জোবাইদা বেগমের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জোবাইদা উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর স্ত্রী। 

২০২০ সালে সজীব কাজীর প্রথম স্ত্রী রুপা বেগমের সঙ্গে বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান ইয়াসিন ও নুসরাত দাদা আবুল খায়েরের সঙ্গে থাকতে শুরু করে। 

পরে সজীব দ্বিতীয় বিয়ে করেন জোবাইদা বেগমকে। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে নুসরাত তার ভাইয়ের মারধরে কান্না শুরু করলে জোবাইদা তাকে একটি কক্ষে নিয়ে মুখ চেপে ধরেন। এতে শিশুটির শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের দাদা জোবাইদার বিরুদ্ধে হত্যা মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 42 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views